1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮১ বার দেখা হয়েছে
সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আ.লীগের প্রার্থী এসএম আতাউল হক দোলন বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম দলীয় নোঙর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজাকে প্রায় এক লাখ দুই হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী সংসদীয় আসনের ১৪৩টি কেন্দ্রে নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোট এক লাখ ৪০ হাজার ৪৬। বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা এইচএম গোলাম রেজার মোট প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৯৮৬। এবারের নির্বাচনে মোট আট জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী মাসুদা খানম মেধা তার মনোয়ন প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত জাপা(এ), তৃণমুল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, পিএনপিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ নৌকা এবং নোঙরের দুই নেতা চুড়ান্ত প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন।
সরেজিমনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকাল থেকে নৌকা, কাঁচি ও নোঙর প্রতীকের এজেন্ট থাকলেও দুপুরের পর শুধুমাত্র নৌকার এজেন্টদের দেখা মেলে। যদিও তুণমুল বিএনপিসহ পিএনপিপি ও বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী নিয়োগকৃত এজেন্টরা হুমকির কারনে কেন্দ্রে যায়নি বলে জানান। এছাড়া জাপা প্রার্থী মাহাবুবর রহমান জানান যে দলীয় সিদ্ধান্তে হতাশ ছিলেন বিধায় তিনি কোথাও এজেন্ট দেয়ার চেষ্টা করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি