1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাইডেন-জিনপিং বৈঠক বুধবার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: এক বছর পর দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের বৈঠক হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। আধিপত্যের দ্বন্দ্বে সম্পর্কের অবনতি, সেই সঙ্গে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তায় বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের নানা অভিযোগের পর মুখোমুখি হচ্ছেন পরাশক্তিধর দেশের দুই নেতা।

বৈঠকে আলোচনা হবে অর্থনীতি, বাণিজ্য, তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই প্রেসিডেন্টের সানফ্রান্সিসকোর উপসাগরীয় এলাকায় বৈঠক হবে। এতে ইসরায়েল-হামাস যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জিনপিং আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি সানফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি তিনি সাইডলাইনের বৈঠক হিসেবে বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। ইন্দোনেশিয়ার বালিতে গত বছরের নভেম্বরে জি২০ সম্মেলনে বৈঠক হয়েছিল এ দুই নেতার। এরপর আর তাদের দেখা হয়নি।

এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লাইফং গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে বৈঠক করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে একটি সুস্থ বাণিজ্যিক সম্পর্ক বজার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি