1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ময়মনসিংহে ট্রেনের সাথে বালুবাহী ডামট্রাকের সংঘর্ষে নিহত-০৪

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার দেখা হয়েছে

ময়মনসিংহে ট্রেনের সাথে বালুবাহী ডামট্রাকের সংঘর্ষে নিহত-০৪

ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই একটি ডামট্রাক বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ কিশোরগঞ্জ -ময়মনসিংহ চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর রেল ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে প্রতিবন্ধকতা না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত সবাই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং অন্য তিনজনকে ট্রেনের সামনের অংশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি