1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।

কক্সবাজার,
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি ঈদকে কেন্দ্র করে নগদ অর্থ পরিবহন, এটিএম বুথ ও ব্যাংক শাখার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, লেনদেন বৃদ্ধি জনিত চাপ মোকাবিলা এবং সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এ সময় চুরি, ছিনতাই বা প্রতারণা রোধে সমন্বিত ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং আসন্ন ঈদ উদযাপনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে ঐকমত্য প্রকাশ করেন।
সভা শেষে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি