1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আরনু জুটমিলে ২০ লাখ টাকার মালামাল চুরি।। থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

আরনু জুটমিলে ২০ লাখ টাকার মালামাল চুরি।। থানায় অভিযোগ

শারমিন আক্তারঃ
দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন অবস্থিত মেসার্স আরনু জুট মিলস্ ্লিঃ য়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মিলের ভিতর থেকে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান কেবল তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মিল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিলের পরিচালক শেখ আব্দুল শাফি জানান, গত ২১ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে দুই থেকে তিনজনের একটি চোরচক্র কৌশলে মিলের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা সারা রাত মিলের বিভিন্ন অংশে ঘোরাফেরা করে মূল্যবান বৈদ্যুতিক কেবল, তার ও অন্যান্য যন্ত্রাংশ একত্র করে রাখে। পরদিন সকাল প্রায় আটটার দিকে তারা এসব মালামাল নিয়ে মিল এলাকা ত্যাগের চেষ্টা করে।

তিনি আরও জানান, এ সময় মিলের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চিৎকার দিলে চোরেরা দ্রুত একটি অটোরিকশায় মালামাল তুলে পালিয়ে যায়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে নিরাপত্তাকর্মীরা তাদের আটক করতে পারেননি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মিল কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পরপরই হাকিমপুর থানায় অফিসার ইনচার্জের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা করেন। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে করে মিলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাকির হোসেন ভারপ্রাপ্ত বলেন, আরনু জুটমিলে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে চুরির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের আরও তৎপর ভূমিকা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি