
গাজীপুরের গাছায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাছা সাংবাদিক ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। সভাপতিত্ব করেন গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছা মেট্রো থানা প্রতিনিধি ফয়জুল ইসলাম আরিফ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর গাজীপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের প্রতিনিধি সালাউদ্দিন চ্যানেল এস এর টঙ্গী প্রতিনিধি মামুনুর রশিদ রানা,আনন্দ টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি শাকিল হোসেন, গ্লোবাল টিভির মহানগর প্রতিনিধি মেহরাব এশিয়ান টিভি প্রতিনিধি আবু সাঈদ মৃধা, রফিকুল মোজাহিদুল ইসলাম, আনিছুল ইসলাম, রফিকুল ইসলাম, নূরুল হক, জয়নুল ইসলাম, রাজীব হোসেন, আকরাম সাকিল আল ফারুকী, হোসেন রেনু আক্তারসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।