1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উত্তরা থেকে উদ্ধার গৃহকর্মী কিশোরী অমানবিক নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

উত্তরা থেকে উদ্ধার গৃহকর্মী কিশোরী অমানবিক নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ

উত্তরার একটি বাসা থেকে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী কিশোরী মোহনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী মোহনা মা-বিহীন। সে তার দাদীর কাছে থাকত। প্রায় ৮–১০ মাস আগে বাবার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে উত্তরা এলাকার একটি বাসায় কাজের জন্য তাকে দেওয়া হয়। কাজের শর্ত ছিল—বাসার ম্যাডামের ছোট সন্তানকে দেখাশোনা ও খেলাধুলা করানো।
মোহনার বাবা আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি হোটেলে কারিগর হিসেবে কাজ করেন। তিনি জানান, শুরুতে কয়েক মাস মেয়ে ভালোই ছিল। তবে এরপর থেকেই মোহনার জীবনে নেমে আসে দুঃসহ দিন। অভিযোগ অনুযায়ী, ওই বাসার ম্যাডাম নিয়মিতভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে গলা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়। এমনকি গরম ছেঁকারও অভিযোগ উঠেছে।
আজ মোহনার বাবা ও দাদী তাকে দেখতে গেলে তার শারীরিক অবস্থা দেখে তারা মেয়েকে সঙ্গে নিয়ে আসতে চান। এ সময় কয়েকজন ব্যক্তি এসে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদেরকে মেয়েটিকে নিয়ে চলে যেতে বলেন বলে অভিযোগ করা হয়েছে।
মোহনার বাবা জানান, অভিযুক্ত গৃহকর্ত্রীর নামও মোহনা। তিনি উত্তরা সেক্টর-২৬ এলাকার একটি বাসায় বসবাস করেন এবং তার স্বামী বিমানবন্দরে কর্মরত বলে জানা গেছে। অভিযুক্তের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরবর্তীতে উদ্ধারকৃত কিশোরী মোহনাকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু গৃহকর্মীদের নিরাপত্তা ও নির্যাতনের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।
আল্লাহ এই শিশুকে হেফাজত কইরো আমিন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,,,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি