1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভোলর মনপুরা ৫নং কলাতলী ইউনিয়নে ফুট পেট্রোলিং যৌথ অভিযান

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

ভোলর মনপুরা ৫নং কলাতলী ইউনিয়নে ফুট পেট্রোলিং যৌথ অভিযান

ঝুমুর আক্তার ঃ

মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে সুস্থ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ (নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ) যৌথ উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ) দিনব্যাপী এই ফুট পেট্রোলিং পরিচালিত হয় ৫ নং কলাতলী ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানসমূহে। অভিযানের আওতায় আবাসন বাজার, মনির বাজার, হিন্দু আবাসন, জাহাঙ্গীরের খাল, মাওলানা বাজার, রিপন বাজার, কবির চৌধুরী বাজার, এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা টহল দেন।
পেট্রোলিংকালে নৌবাহিনী,কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তারা।
নৌবাহিনী সূত্র জানায়, সুস্থ ও সুষ্ঠু নির্বাচন, গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা নৌবাহিনী,কোস্টগার্ড ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি