1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর–২ আসনে সতন্ত্র প্রার্থী জিত বড়ুয়ার ফুটবল মার্কার ব্যাপক গণসংযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে

গাজীপুর–২ আসনে সতন্ত্র প্রার্থী জিত বড়ুয়ার ফুটবল মার্কার ব্যাপক গণসংযোগ

গাজীপুর মহানগর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জিত বড়ুয়া ফুটবল প্রতীক নিয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার তিনি টঙ্গীর গাজীপুরা, চেরাগ আলী ও কলেজ গেট এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে জিত বড়ুয়া স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যানজট নিরসনসহ নানা জনদাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেক জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে করমর্দন করেন এবং ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে শতাধিক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। পুরো এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এ সময় জিত বড়ুয়া বলেন,
“আমি রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি। গাজীপুর–২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে এই এলাকার উন্নয়ন, ন্যায্য অধিকার ও জনস্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার চলার পথের প্রধান শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গাজীপুর–২ আসনের ভোটাররা উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির পক্ষে রায় দেবেন।
স্থানীয় ভোটাররা জানান, একজন সতন্ত্র প্রার্থী হিসেবে জিত বড়ুয়ার মাঠপর্যায়ের সক্রিয়তা ও সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ তাদের আশাবাদী করে তুলেছে। অনেকেই তার প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জমে উঠছে। এরই ধারাবাহিকতায় সতন্ত্র প্রার্থী জিত বড়ুয়ার এই গণসংযোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি