1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক রিটনের পূজা মণ্ডপ পরিদর্শন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক রিটনের পূজা মণ্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সোনাদীঘির মোড় থেকে যাত্রা শুরু করে তিনি আলুপট্রি এলাকা সহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

পূজা মণ্ডপগুলোতে রিটন সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”

রিটন আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। তাkরই ধারাবাহিকতায় সারাদেশের মতো রাজশাহীতেও আমরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছি। আমি আমার নেতাকর্মী নিয়ে শহরের প্রতিটি মন্দিরে যাচ্ছি, তাঁদের সহযোগিতা করছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের চেষ্টা করছি। রাজশাহী একটি অসাম্প্রদায়িক শহর, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন।”

মণ্ডপ পরিদর্শনে উপস্থিত স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি