
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ পাপের মিয়া, গাজীপুর মহানগর :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
রবিবার (১০ আগস্ট) সকালে নগরীর বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী ,গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার । উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী,মাই টিভির টঙ্গী প্রতিনিধি আজাদ, দৈনিক ঢাকার ক্রাইম এর সম্পাদক আবু সাঈদ মৃধা খবর পত্রের সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, যায় যায়দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, ইফতেখার, আনিসুল ইসলাম , সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেনসহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার
কাছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ, নিহত তুহিনের পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।