1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :-

রবিবার ১০ আগস্ট সকাল ১১ ঘটিকায় গাজীপুর সিটি কর্পোরেশন এর গাছা মেট্রো থানা বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

গাজিপুরে সাংবাদিক কে জবাই করে হত্যা  করায় গাছা সাংবাদিক ক্লাবের তীব্র নিন্দা এবং দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক বৃন্দ। এমন শাস্তি দেওয়া হৌক দেশের কোন সাংবাদিকদের গায়ে আচরও দেওয়ার সাহস আর যেনো কাহারো না হয়।

গাজীপুরে গত ৭ আগস্ট সন্ধ্যায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করার ঘটনা সাংবাদিক সমাজসহ গোটা দেশে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজে এর স্টাফ রিপোর্টার ছিলেন। মাত্র একদিন আগেই গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সামনে হামলার শিকার হন বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন। একের পর এক ঘটনার এমন দুঃসাহসিক পুনরাবৃত্তি সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে তুলেছে।

গাজীপুর মহানগর গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় সাংবাদিক বৃন্দ গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান বলা হয়, একটি স্বাধীন রাষ্ট্রে সংবাদকর্মীদের গলা কেটে হত্যার প্রমাণ করে আইনের শাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক হত্যার দায় সরকার এড়াতে পারে না।

প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন,  গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির
সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর হাজারী  ,গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক   মাই টিভির প্রতিনিধি আজাদ, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি গাজী মামুন, দৈনিক ঢাকার ক্রাইম নিউজ এর সম্পাদক আবু সাঈদ মৃধা খবর পত্রের রিপোর্টার বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  মনির, যায় যায়দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ সভাপতি আনিসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ টঙ্গী প্রতিনিধি আশিক, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি, জসিম উদ্দিন জুয়েল, মাহবুব জিলানী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা  আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, ,  ইফতেখার, সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া,  মাহবুব  আলম জুয়েল,  মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেন  প্রমুখ।

অতিথিদের বক্তব্য বলেন নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশ ও নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত,  নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন  রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি