1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কেন্দুয়ার সাব-রেজিস্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

কেন্দুয়ার সাব-রেজিস্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাব রেজিস্ট্রার মিজানুর রহমান এর দুর্নীতি ও অসদাচরণের বিরুদ্ধে নেত্রকোণা জেলা রেজিস্ট্রার বরাবরে সরকারি কলেজ শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা সভাপতি মো: শফিকুল ইসলাম খান এর দায়ের করা অভিযোগে জানা যায়, উল্লেখিত পতিত ফ্যাসিস্ট এর ধূসর সাব রেজিস্ট্রার মিজানুর রহমান কেন্দুয়া উপজেলায় নিযুক্ত হওয়ার হর থেকেই লাগামহীন দুনীর্তি, দায়িত্বে অবহেলা, দলিল গ্রহিতাদের সাথে অসদাচরণ, দলিল লেখকগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন কার্যকলাপে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

গত ২৩ জুন অভিযোগকারী শফিকুল ইসলাম ও তার ৭ ভাই বোন বিভিন্ন কর্মস্থল থেকে ছুটি নিয়ে দলিল করার জন্য আসেন তাদের দলিলটি একটু তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য উল্লেখিত সাব-রেজিস্ট্রারকে অনুরোধ জানান।

অপেক্ষার এক পর্যায়ে সাব রেজিস্ট্রি অফিসের জৈনক কর্মচারী অভিযোগকারীর কাছে ১ হাজার টাকা ঘুষ দাবি করেন ঘুষের ১ হাজার টাকা দেয়ার ব্যাপারে অপারকতা প্রকাশকরার কিছুক্ষণপর অভিযোগকারীর দলিল সম্পন্ন না করেই উল্লেখিত সাব রেজিস্ট্রার অফিস থেকে বের হয়ে চলে যান। এছাড়া প্রতি সপ্তাহে কেন্দুয়ায় ২ দিন অফিস করার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তিনি সপ্তাহে ১ দিন অফিস করে থাকেন। তাছাড়া তিনি দাখিলকৃত দলিলের সিংহভাগই রেজিস্ট্রি না করে পরের কার্য দিবসের জন্য রেখে দেন। অপর দিকে সাব রেজিস্ট্রার মিজানুর রহমান কেন্দুয়ায় যোগদানের পর থেকেই অবিকল নকল উত্তোলনের খরচ প্রতি দলিলে ২-৩শত টাকা বৃদ্ধি করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয় অভিযুক্ত সাব রেজিস্ট্রার প্রতি দলিল রেজিস্ট্রেশন বাবদ দলিল লেখকদের কাছ থেকে ১২০০ টাকা থেকে ২০০০ টাকা উৎকুষ নিয়ে থাকেন। এছাড়া অভিযোগকারী শফিকুল ইসলাম খান মহা-পরিদর্শক নিবন্ধন বরাবরে ৩০ জুন উল্লেখিত সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে অপর আরেকটি অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে উল্লেখ করা হয় ২৯ জুন শফিকুল ইসলাম ও তার ৭ ভাই বোন পুনরায় দলিল করার জন্য কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিসে যান। দলিল লেখক মাহমুদুল হক শফিকুল ইসলামকে নিয়ে সাব রেজিস্ট্রার এর টেবিলের সামনে গেলে তিনি রাগান্বিত হয়ে দাখিলকৃত ৩টি দলিল অভিযোগকারী শফিকুল ইসলাম এর দিকে ছুঁড়ে ফেলে দেন।

ক্ষিপ্ত হয়ে বলেন, যেহুতু আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আপনার কোন দলিল আমি রেজিস্ট্রি করব না। উল্লেখিত দলিলগুলো নিয়ে দলিল লেখক মাহমুদুল হকের কক্ষে আসামাত্রই অপর দলিল লেখক মাসুদ, সবুজসহ কতিপয় গুন্ডাপান্ডা আমাদের উপর চড়াও হয়, গালিগালাজ ও হুমকি-ধমকদিয়ে আমাদেরকে সাব-রেজিস্ট্রি অফিস থেকে ঠেলা-ধাক্কা দিয়ে বের করে দেয়। এমতাবস্থায় উল্লেখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি