1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বারইবাড়ী ও সোড়ল এলাকার যুব সম্পদের উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠান হয়

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ বার দেখা হয়েছে

বারইবাড়ী ও সোড়ল এলাকার যুব সম্পদের উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠান হয়

খসরু মৃধাl

গাজীপুরের পূবাইলে বাড়ইবাড়ী ও সোড়ল এলাকার যুব সম্প্রদায়ের উদ্যোগে ঈদ আনন্দের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিল বেলাই ও পিকনিক স্পষ্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাড়ইবাড়ী ও সোড়ল এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে এই ঈদ আনন্দের আয়োজন করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং শিরীনা ইয়াসমিনের লেখা “জুলাইয়ের রক্তাক্ত দলিল” বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। পুরষ্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার বইয়ের মোরক উন্মোচন করে বলেন ঈদ প্রতি বছরই আসে কিন্তু ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পারলেই ঈদ সার্থক হয়। সকলে একত্রে ঈদ আনন্দ অনুষ্ঠানে আসতে পেরেছি এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। আমি নিজেও খেলাধুলায় অংশ নিয়েছি। তবে এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল বলেন, এতো সুন্দর আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সেই সাথে এই এলাকার (বাড়ইবাড়ী) কৃতি শিরীনা ইয়াসমিনের লেখা বইটি সকলকে কেনার জন্য অনুরোধ জানান তিনি।

এসময় অধ্যাপিকা শিরিনা ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সুরুজ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি