1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মা‌লয়েশিয়ায় বি‌শেষ ব‌্যবস্থাপনায় পাস‌পোর্ট বিতরণ।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে

মা‌লয়েশিয়ায় বি‌শেষ ব‌্যবস্থাপনায় পাস‌পোর্ট বিতরণ।

বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় এক মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

গত ১২ জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টি বিতরণ শুরু করে হাইকমিশন। এর ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে।এছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর ভিত্তিতে মোবাইল কন্স্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কন্স্যুলার টিম পাঠানো হয়েছে।এর পাশাপাশি পোস লাজু (মালয়েশিয়ার পোস্ট অফিস) এর মাধ্যমেও অনলাইন আ্যপোয়েনমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। হাইকমিশনের সকল অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরেণ কার্যক্রম পরিদর্শন করেছেন। এছাড়া ছুটির দিনসহ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি