1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মিরপুরের হোটেল বাগদাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী মূলহোতা কানা শাকিল ও বাবু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

 

মিরপুরের হোটেল বাগদাতে অসামাজি কার্যকলাপের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

সাঈদ মৃধা ঃ মিরপুর, ঢাকা, ২১ এপ্রিল: রাজধানীর মিরপুর এলাকার হোটেল বাগদাতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, আবাসিক হোটেলের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ বিপথে যাচ্ছে বলে দাবি তাদের।

সরেজমিনে দেখা যায়, হোটেলটির সামনে দিনভর সন্দেহভাজন লোকজনের আনাগোনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, “সন্ধ্যার পর থেকে হোটেলে বাইরের লোকজন আসা-যাওয়া বেড়ে যায়। অনেক সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও ঢুকতে দেখি। আমরা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।”

স্থানীয়দের দাবি, পুলিশের কিছু অসাধু সদস্যের সাথে যোগসাজশে এই কার্যক্রম চলছে। ফলে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি।

অভিযোগের বিষয়ে জানতে হোটেল বাগদার ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের হোটেলে কোনো অবৈধ কাজ হয় না। আমরা নিয়ম মেনে বোর্ডার রাখি। কেউ উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “হোটেল বাগদার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রমাণ পেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী অবিলম্বে হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি