1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত , আহত ২ শিশু; চালক পলাতক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত , আহত ২ শিশু; চালক পলাতক

খসরু মৃধা

গাজীপুর মহানগরের পূবাইলের মিরের বাজার রেলগেট এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাসের চাপায় মোসা: আসমা আক্তার(৩৪) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। মাইক্রোবাসের নাম্বার ঢাকা মেট্রো ঘ – ৫৩৯৫১৬।

নিহত ওই নারী গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল)বেলা ১২ টার দিকে পূবাইলের মিরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বাচ্চা কে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে মিরেরবাজার রেল ক্রসিং এলাকায় উল্টো পথে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস শিশু সহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয় এবং দুই শিশু গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান,এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি