1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে লিফলেট বিতরণ
মোঃ পাপেল মিয়া
ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের ঝিনু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ঝিনু মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, অটোরিকশা চালক ও সাধারণ জনগণের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং বিএনপি ঘোষিত কর্মসূচির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচিতে উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন। তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি বৃষ্টি, ঝড় বা প্রতিবন্ধকতা আমাদের থামাতে পারবে না। তিনি আরও বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা মাঠে নেমেছি। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সহ-আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, মহসিন গাজী, মারফত আলী, জিকু, হাবিবউল্লাহ, নাহিদ, মজমুন, সবিরুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টি ভেজা বিকেলেও নেতা-কর্মীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সাধারণ মানুষও তাদের এই কর্মসূচিকে মানুষের কথা বলার আন্দোলন হিসেবে দেখছেন।
সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা চাই একটি জবাবদিহিমূলক সরকার, ন্যায়ভিত্তিক অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠা। এজন্য ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করছি। তিনি আরও যোগ করেন,আজকের এই বৈরী আবহাওয়াতেও টঙ্গীবাসী আমাদের সঙ্গে ছিল এটাই প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগে নামা এই কর্মসূচি টঙ্গী জুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠে ধারাবাহিক উপস্থিতি ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সরকার জাবেদ আহাম্মেদ সুমনের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি