1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

২৩ শে মে ২০২৫ খাগড়াছড়ি জেলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উদযাপন:

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩০০ বার দেখা হয়েছে

২৩ শে মে ২০২৫ খাগড়াছড়ি জেলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উদযাপন:
আয়োজনে: সিভিল সার্জন অফিস,খাগড়াছড়ি পার্বত্য জেলা।
CIPRB এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল(UNFPA) এর সহযোগিতায়
আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিসে
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়– জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে।
আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবসে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ফিস্টুলা প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন জনাব মোহাম্মদ ছাবের।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের আহবায়ক (স্বাস্থ্য) জনাব শহীদুল ইসলাম সুমন এবং খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব ফারুক আব্দুল্লাহ
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন, জনাব রতন খীসা সিভিল সার্জন অফিস খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রসবজনিত ফিস্টুলা রোগ এবং চিকিৎসা বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. জয়া চাকমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
খাগড়াছড়ি ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও),
খাগড়াছড়ি ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ও মিডওয়াইফ ইনচার্জ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা সিভিল সার্জন অফিসে কর্মকর্তা ও কর্মচারীগণ। উপস্থিত ছিলেন ফ্যামিলি প্ল্যানিং ফেসিলিটেটর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), খাগড়াছড়ি জেলা SRHR কোঅর্ডিনেটর এবং NGO প্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলা।

প্রসবজনিত ফিস্টুলা একটি স্পর্শকাতর নারী স্বাস্থ্য সমস্যা। বর্তমানে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার সংখ্যা কমলেও এখনো দেশ সম্পূর্ণভাবে ফিস্টুলা মুক্ত হয়নি। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে দেশ থেকে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল ও সকল প্রসবজনিত ফিস্টুলা রোগীদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার আওতায় আনতে বদ্ধ পরিকর।
জাতিসংঘ ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে এই  দিবস  পালনের সিদ্ধান্ত নেয়।এরই ধারাবাহিকতায় এ রোগের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৩মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ফিস্টুলা আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত দেশ গড়ি।
বিশ্বে এখন প্রায় ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছেন। তার মধ্যে বাংলাদেশে ভুগছেন প্রায় ২০ হাজার নারী। বিশ্বে প্রতি বছর প্রায় ৫০ হাজার নতুন রোগী যোগ হচ্ছেন। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দুই হাজার নতুন রোগী যুক্ত হন এই তালিকায়। এ পরিস্থিতিতে সামাজিক সচেনতনতা বৃদ্ধির সঙ্গে বাল্য বিবাহ রোধ ও কম বয়সে গর্ভধারণে নিরুৎসাহিত করার পাশাপাশি নিরাপদ প্রসবের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) খাগড়াছড়ি জেলায় ‘‘ফিস্টুলা নির্মূল করণ কার্যক্রম- ২০৩০’’ বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করছে। এ কার্যক্রমের আওতায় প্রধানত ফিস্টুলা রোগী সনাক্তকরণ, রেফারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসনের আওতাভুক্ত করতে সহায়তা করা হয়।
সিভিল সার্জন স্যারের নির্দেশনা মতে, প্রসবজনিত ফিস্টুলা নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা কে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস উপলক্ষে ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্যে গত ২৭শে এপ্রিল থেকে ১১মে পনেরো দিন প্রসবজনিত ফিস্টুলা ক্যাম্পেইন পরিচালনার করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়ে ১১মে সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করছেন। এখন পর্যন্ত ০৩ জন সাসপেক্টেড রোগীর তালিকা করা হয়েছে। সাসপেক্টেড রোগীদেরকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে গাইনি ম্যাডামের সহায়তায় শনাক্তকরণ করা হবে। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য সকল রোগীদেরকে ঢাকাস্থ ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে রেফার করা হবে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদেরকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর অর্থায়নে বাস্তবায়নের সিআইপিআরবি কার্যক্রম শুরু হওয়ার পর খাগড়াছড়ি জেলায় এ পর্যন্ত ৬ জন প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্ত করা হয়েছে । ৩ জনকে চিকিৎসার জন্য উচ্চতর হাসপাতালে রেফার করা হয়েছে। এরমধ্যে ২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, খাগড়াছড়ি পাহাড়ি দূর্গম এলাকাতে অধিক সংখ্যক ফিস্টুলা রোগী থাকতে পারেন। সেজন্য অধিক পরিমাণে জনসচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষকরে, এই অঞ্চলে বাল্য বিবাহ, স্বল্প বয়সে গর্ভধারণ, হাসপাতালে প্রসব করানোর জন্য সচেতনতা মূলক কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।
ফিস্টুলা রোগী চেনার সহজ উপায়:
·       ভুক্তভোগীর প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে।
·       সমস্যা শুরু হবে বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর।
ফিস্টুলা প্রতিরোধের উপায়:
·       বাল্যবিবাহ ও কম বয়সে বাচ্চা নেয়া পরিহার করুন
·       নিরাপদ প্রসবের জন্য হাসপাতালে আসুন
·       বাড়িতে প্রসব পরিহার করুন।
·       গর্ভবর্তীর কোনো বিপদচিহ্ন দেখামাত্রই হাসপাতালে আসুন
·       বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসব শনাক্ত করার সাথে সাথে হাসপাতালে আসুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি