
হালুয়াঘাট উপজেলার ৪নং সদর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধান বক্তা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সরিফুল আলম, বিশেষ বক্তাদ্বয় সহ-সাংগঠনিক সম্পাদক এডঃ ওয়ারেস আল মামুন ও আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ময়মনসিংহ উঃ বিএনপি’র আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, ময়মনসিংহ দঃ বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলার সদস্যসচিব রোকনুজ্জামান রোকন ও উত্তর জেলার যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আসলাম মিঞা বাবুল, সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দ বক্তব্য রাখেন।