
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের দুই শিক্ষককে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন- কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জন কুমার বসাক ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মার্শেল মালেশ চিরান।