1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে পূবাইলে বিজয় র‍্যালি

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪২ বার দেখা হয়েছে

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে পূবাইলে বিজয় র‍্যালি

খসরু মৃধাঃ

৫ আগস্ট, স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ঐতিহাসিক মিরেরবাজারে আয়োজন করা হয় এক বিজয় র‍্যালির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন এই মূল প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালিটি মিরেরবাজার থেকে শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। র‍্যালিতে উপস্থিত নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনেই জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তির পতন ঘটে।

নেতৃবৃন্দ আরও জানান, আজকের এই র‍্যালি হচ্ছে জনগণের বিজয়ের প্রতীক এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবিচল মনোভাবের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছরের এই দিনে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণআন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে একটি ঐতিহাসিক আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের সফলতা স্মরণেই এবারের বিজয় র‍্যালির আয়োজন

এ সময় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, যুগ্ন সম্পাদক জাকির হোসেন সরকার,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ নূর আলী,পূবাইল থানা বিএনপির সাংগঠনিক আরিফ হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন খোকন, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি, আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন বিএনপি, হাজী মনসুর, যুগ্ম সম্পাদক পুবাইল থানা বিএনপি, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি, থানা বিএনপির সদস্য আফজাল হোসেন বেপারী, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, পূবাইল থানা যুবদলের সদস্য রাকিব হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, পূবাইল থানা কৃষকদলের নেতা আমির হোসেন, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজল, পূবাইল থানা বিএনপি’র দপ্তর সম্পাদক আল আমিন ,পুবাইল থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি