
স্বামী ও দুই সন্তান রেখে যুবকের সঙ্গে উধাও গৃহবধূ, মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বামী
জামালপুরের মেলান্দহে স্বামী ও দুই সন্তানকে রেখে আইনুল নামে এক যুবকের সঙ্গে স্বর্ণালংকার ও গহনা নিয়ে পালিয়ে গেছেন গৃহবধূ চম্পা ।
উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামে এ ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত ৩ টা সময় স্বামীর বাড়ি থেকে আইনুল নামে এক যুবকের সাথে চলে গেছে বলে অভিযোগ করেন
স্বামী সোলায়মান বাবু।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,’উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী চম্পা খাতুনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর আগেও তাঁদের পরকীয়া সম্পর্ক নিয়ে গ্রাম্য সালিশ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে ৩ টা দিকে চম্পা খাতুনকে নিয়ে পালিয়ে যান। প্রেমিক আইনুল ও ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকাসহ নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্বামী সুলাইমান বাবু।
ওই গৃহবধূর স্বামী বাবু বলেন,’ ২০১৬সালে আমাদের বিয়ে হয়। আমার দুই সন্তান রয়েছে। ছেলের বয়স সাড়ে ৯ বছর, মেয়ের বয়স সাড়ে ৪ বছর। আমার প্রতিবেশী মামাতো ভাই আইনুলের সাথে তাঁর দীর্ঘদিন ধরে পরকীয়ার প্রেমিক সম্পর্ক ছিল। এর আগেও তাঁকে কয়েকবার হাতেনাতে ধরে ছিলাম। দুই সন্তানের দিকে তাকিয়ে তাকে মেনে নিয়েছি। গতকাল শনিবার রাতে সেহেরী সময় টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এসময় আইনুলের সাথে পালিয়ে গেছে। নগদ ৬০ হাজার টাকা সহ স্বর্ণলংকার নিয়ে গিয়েছে। এদিকে গৃহবধূ চলে যাওয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বামী সোলায়মান বাবু। তিনি জানান, সাড়ে ৪ বছরের মেয়েটি তার মায়ের জন্য কান্নাকাটি করছে কি করে সামলাবেন ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,’এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।