1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সোনারগাঁয়ে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীর ধর্ষনের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীর ধর্ষনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ-

নারায়ণঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো।

প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। ভূক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হইলেও এক পর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করিতে থাকে।

একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানায়। পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

অভিযুক্তের বাবা কমল হালদার জানান, অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি