1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশ মৌমিতা চানাচুর কারখানা এবং অবৈধ গ্যাস ব্যবহার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশ মৌমিতা চানাচুর কারখানা এবং অবৈধ গ্যাস ব্যবহার

নিজস্ব প্রতিবেদক ঃ

অস্বাস্থ্যকর পরিবেশের রং মিশিয়ে মৌমিতা চানাচুর কারখানা খাদ্য উৎপাদন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার জয়রামপুর এলাকায় অবৈধ গ্যাস দিয়ে চলছে রমরমা ব্যবসা। জানা যায় মৃত মোন্তাজ উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার বাড়ীর ভাড়াটিয়া উপজেলার অতি সন্নিকটে উপজেলার দেয়াল ঘেঁষে বিস্তীর্ণ উত্তর পাশে মৌমিতা চানাচুর, নিমকি, মুরালি, কটকটি সহ নানাবিধ উৎপাদিত খাদ্য পণ্যের নোংরা পরিবেশে দীর্ঘদিন যাবত তৈরি করে যাচ্ছে খাদ্য সামগ্রী। রং ও নষ্ট পঁচা খাদ্য উৎপাদন প্রায়ই এক যুগ ধরে অবৈধভাবে ঘরে ওঠা কারখানাটিতে অবৈধ গ্যাস সরবরাহ নিয়ে রমরমা ব্যবসায়ের অভিযোগ উঠেছে। অনুমোদনহী গ্যাস সরবরাহ করায় তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পর পর কয়েক বার অবৈধভাবে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় । মৌমিতা চানাচুর কারখানার মালিক মোঃ মনির হোসেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সমানে পাম ওয়েল ও আটা ময়দা দিয়ে নানান প্রকার ক্ষতি কর খাদ্য উৎপাদন করে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করে মনির হোসেন আয় করে যাচ্ছেন। মৌমিতা চানাচুর কারখানার মালিক তিনি এক যুগ ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে উপজেলার নয়াগাঁও ইউনিয়নের পর মুসুর্দি এলাকায় ক্রয় করেছে জমি পাশাপাশি বারদীতেও শোনা যাচ্ছে জমি রয়েছে। মনির হোসেনের কারখানার উৎপাদিত খাদ্য খেয়ে অসুস্থ হওয়ার কথা জানা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জানান যখন বিকাল থেকে রাত পর্যন্ত এমনকি সকাল পর্যন্ত টানা গ্যাস ব্যবহার হয়। যতই গ্যাস সরবরাহের চাপে গর্জনে শব্দে গর্জে উঠে কারখানার আশেপাশের এলাকা লোকজন । আশেপাশে থাকা অসাধ্য হয়ে পড়েছে অবৈধভাবে গ্যাসের কারখানার গর্জনে। এলাকা বাসী আরও জানান যে কোন সময় অবৈধ গ্যাস সরবরাহের কারণে ভয়ানক বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ-ই বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক ও মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তারা জানান অতি দূরত্ব ভ্রাম্যমান আদালত চালিয়ে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে জানিয়েছেন দূরত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি