1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী শাহিন হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী শাহিন হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

কামাল খানঃ
সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।
রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটে গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।
তাছাড়া এই মামলা জামিনে থাকা গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমান ও মুহি উদ্দিন বাদাই নামের আরো দুই আসামীকে খালাস প্রদান করা হয়েছে।
নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।
জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র্যাব ৯ সদস্যরা ৪ জনকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি