1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে টুরিস্ট পুলিশ ককক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে ধ*র্ষণসহ শারীরিক নি*র্যাতনের অ*ভিযোগ তুলেছেন ‘লায়লা পরী’ নামে এক তরুণী।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে টুরিস্ট পুলিশ ককক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে ধ*র্ষণসহ শারীরিক নি*র্যাতনের অ*ভিযোগ তুলেছেন ‘লায়লা পরী’ নামে এক তরুণী।

শারমিন আক্তারঃ

শুক্রবার (৬ মার্চ) রাত ৮ টার দিকে নিজের ফেসবুক আইডি (Laila Pori) তে লাইভে এসে ঐ তরুণী অভিযোগ করেন, তার সাবেক স্বামী রকিবুল ইসলাম সৈকত জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে আপেল মাহমুদের কাছে তাকে পাঠাতেন।

প্রায় পঁচিশ মিনিটের লাইভে তিনি বলেন, ‘ আমার সাবেক স্বামী আমাকে বাধ্য করেছিলো আপেল মাহমুদের কাছে যেতে। আমি সত্যটা তুলে ধরেছি সে খারাপ প্রকৃতির লোক, আমাকে হোটেল রুমে নিয়ে গিয়ে সারারাত নি*র্যাতন করত। কিছু একটা মিশিয়ে খাইয়ে দিতো আমি বুঝতাম না।’

লায়লা পরী দাবী করেন, ‘ আমার মত অনেক মেয়ে টুরিস্ট পুলিশের আপেল মাহমুদের কাছে নি*র্যাতিত। কেউ ভয়ে বলছে না অথবা সংসারের কারণে বলছে না আমিই একমাত্র সাহস করেছি এবং আমার সাথে যে অন্যায় হয়েছে তা তুলে ধরেছি।’

লাইভের একপর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, ‘ আমি আপেল মাহমুদের বিচার চাই, আর আমার স্বামী রাকিবুল ইসলাম সৈকতের বিচারও আমি চাই তার কারণে আমার এই পরিণতি হয়েছে। আমি যখন বললাম, মানুষ বলেছে আপেল মাহমুদ এমন করতে পারেনা তাহলে আমার সাথে সে যা করলো সেগুলো কি অপরাধ নয়?’

তিনি লাইভ দেখতে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘ আমি আইনের আশ্রয় নিয়েছি, আপনাদের কাছেও জানতে চাই এই বিচার টা কেমন হওয়া উচিত। আমি যদি এভাবে ছেড়ে দিই তাহলে পরবর্তীতে আরেকটা মেয়ের লাইফ কেমন হবে? আমার জীবন তো শেষ।’

জানা গেছে, লায়লা পরীর আসল নাম লায়লা বেগম। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের বাসিন্দা ওসমান গণীর মেয়ে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আপেল মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘আমার সামাজিক ও পেশাগত অবস্থানকে হেয় করতে সেই নারীটি একটি মহলের যোগসাজশে এসব অপপ্রচার চালাচ্ছে। আমি ইতিমধ্যে তাকে উকিল নোটিশ দিয়েছি সে দীর্ঘদিন ধরে এই তৎপরতায় লিপ্ত।’

অন্যদিকে তরুণীর সাবেক স্বামী রাকিবুল ইসলাম সৈকতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, একই দিন (৬ মার্চ) আপেল মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ কেলেঙ্কারিসহ অসংখ্য অভিযোগ তুলে ধরে জাতীয় দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি