1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাবেক ডিজির স্বাক্ষর জ্বাল করে ভুয়া জিও তৈরি করে, ফায়ার সার্ভিস কর্মকর্তা আওয়ামী দোসর সাইদুল আলম চৌধুরীর অস্ট্রিয়া গমন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: 

 

আওয়ামী লীগের দোষর সাইদুল আলম চৌধুরী ২০২০ সাল হইতে ২০২২ সাল পর্যন্ত অধিদপ্তরের প্যাকেজ সেলে কর্মরত ছিলেন। এই সময় তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। বিষয়টি সাবেক মহাপরিচালক মহোদয় জানতে পেরে প্যাকেজ সেল থেকে তাকে পলাশীব্যারাক ফায়ার স্টেশনে বদলি করেন। রাগে এবং ক্ষোভে তৎকালীন মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষর এবং স্মারক জাল করে ভুয়া জিও তৈরি করেন। অত্যন্ত ধূর্ত এবং সুচতুর সাইদুল আলম চৌধুরী সেই ভুয়া জিও দিয়ে অস্ট্রিয়া গমন করেন। সাবেক মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষর জালিয়াতি করে বিদেশ গমনের বিষয়টি ফায়ার সার্ভিসে ব্যাপক সমালোচিত হয়। বিষয়টি জানাজানি হলে সাইদুর আলম চৌধুরীর বিরুদ্ধে উপ পরিচালক সালেউদ্দিন আহমেদকে সভাপতি এবং আনোয়ারুল হক কে সদস্য সচিব করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে তাকে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে তাকে পলাশীব্যারাক ফায়ার স্টেশন হইতে বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনে বদলি করা হয়। কিন্তু অত্যন্ত ধূর্ত সাইদুল আলম চৌধুরী মোটা অংকের টাকার বিনিময় তদন্ত রিপোর্ট চাপা রেখে উপ সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়ে উপসহকারী পরিচালক হিসেবে বাগেরহাটে বদলি হন। দুর্নীতিবাজ ঘুষখোর এবং সাজাপ্রাপ্ত সাইদুল আলম চৌধুরী পদোন্নতি পেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা জানান যে,, এডমিন শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তার ইশারায় তিনি অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। (দুর্নীতিবাজ সাইদুল আলম চৌধুরীর নিজ হাতে জিও তৈরি করা এবং শাস্তি হিসেবে বিভাগীয় মামলার কপি সংযুক্ত করা হলো)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি