1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার তালায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী উধাও

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

সাতক্ষীরার তালায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী উধাও

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর খাঁ পাড়ায় ১৬ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম আশা (১৬)। তিনি ওই এলাকার আয়ুব আলী খাঁ’র ছেলে রিয়াদ খাঁ’র স্ত্রী।
তালা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ৯ (জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আশাকে তার স্বামী রিয়াদ খাঁ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার সময়ই কর্তব্যরতরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পরপরই আশার স্বামী রিয়াদ খাঁ হাসপাতাল ত্যাগ করেন এবং এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ,আশার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি,এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা সুষ্ঠু তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে স্বামীর রহস্য জনক উধাও হওয়া ঘটনায় সন্দেহ আরও জোরালো হয়েছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি