1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক দুই

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক দুই

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। কামানুর গাজী ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানি তর গ্রামের করিম গাজীর ছেলে।
পুলিশ জানায়,সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান, তিনটি দা,পাঁচটি মদের বেতল, নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম কিবরিয়া জানান,এ ঘটনায় উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি