1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৪ মে) সাতক্ষীরা লেকভিউতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।
আগরদাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কবির হোসেন মিলন ও সাবেক অধ্যাপক মোজাম্মেল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সহসভাপতি ডিএম কামরুল ইসলাম ও শিক্ষক আব্দুর রব ওয়ার্ছি। বক্তব্যে অতিথিগণ বলেন দেশ ও জাতির জন্য গণমাধ্যম এর বিকল্প নেই। সাতক্ষীরা অনেক জেলার চেয়ে পিছিয়ে আছে এবং বিশেষ কারণ তুলে ধরে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশ করার একমাত্র মাধ্যম সেটা সাংবাদিকরা করতে পারে। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা আগামী দিন সেই ভুমিকা রাখবে এবং এই সংগঠন এর সাথেই যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাই ও সংগঠন এর সাফল্য কামনা করি। সভায় সংস্থার সকল সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন স্থরের ব্যাক্তিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শাহজাহান আলী মিঠু এবং সাংবাদিক কল্যাণ সংস্থার সরণীকা বই প্রকাশ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

(মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা
মোবাঃ নাং ০১৭৯৯-৪১৫৬৭৮)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি