1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় সরকারি কলেজে টেন্ডার ছাড়াই কৃষি জমি ইজারা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় সরকারি কলেজে টেন্ডার ছাড়াই কৃষি জমি ইজারা

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় সরকারি কলেজের প্রায় ১৮ বিঘা কৃষি জমি টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোন রকম দরপত্র মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই কৃষি জমি ইজারা দেওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে বলে মনে করেন এলাকাবাসী। যদিও ইজারা দেওয়ার বিষয়টি জানে না কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি। এক মাস আগে গত ৫ জানুয়ারি তারিখে কলেজের লেক,পুকুর ও বিশাল আম বাগান নাম মাত্র মূল্যে ইজারা দেওয়া হয়। সাতক্ষীরা সরকারি কলেজের ক্রয় ও টেন্ডার কমিটির আহবায়ক ও ব্যবস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোন্তাজাবুর রহমানের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজে শুধু মাত্র খাল ও ছোট পুকুর ও আম গাছগুলে টেন্ডার দেওয়া হয়েছে। তার জানামতে কৃষি জমির টেন্ডার এখনও হয়নি।
এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,কলেজের খাল,ছোট পুকুর,আম বাগান ও কৃষি জমি লিজ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগেতো মোটেও ইজারা হত না। আমি আসার পর সব কিছু ইজারা দেওয়ায় সরকার কিছু রাজস্ব পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি