1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় পুলিশের যৌথ অভিযানে লিপু সহ আটক এক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় পুলিশের যৌথ অভিযানে লিপু সহ আটক এক

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় পুলিশের যৌথ অভিযানে দেশের অনলাইন জুয়াড়ী মো.মুরশিদ আলম লিপুকে এক সহযোগী সহ আটক করা হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শহর তলীর খড়িবিলার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মো. মুরশিদ আলম লিপু গাজী (২৯) মেহেরপুর জেলার মুজিবনগর থানার কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মো.জিনারুল ইসলামের ছেলে।
আটক তার অপর সহযোগী একই জেলার বামনপাড়া এলাকার মাতুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। এ সময় তাদের নিকট থেকে ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটব উদ্ধার করে জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাদের দখল হতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত মো.মুরশিদ আলম লিপু এর নামে ডিএমপির পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নং ৩৭/৫৭৩ তাং ১৪ নভেম্বর ২০২১ খ্রি.বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি