1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে এক কলেজ ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে এক কলেজ ছাত্রীর মৃত্যু

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছ খোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো.শহিদুল ইসলামের কন্যা। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহ পাঠী ও শিক্ষকেরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি