সাতক্ষীরায় দেবহাটার কুলিয়ায় বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কুলিয়া সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে বাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছে। উভয় গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচরে গেছে। ২৮ডিসেম্বর সকাল ৬.৩০মিনিটে কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি ভাটা মাঠ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই রাস্তায় গাড়ির জ্যাম সৃষ্টি হলে গাড়ি চলাচলের বিঘœ ঘটে। তৎক্ষণিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জগামী এসডি পরিবহন (ঢাকা মেট্্েরা-ব ১৩-২০০৮) এবং বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী জামিলা (ঝিনাইদাহ-জ ০৪-০০০১) নম্বরের বাসটি পুষ্পকাটি ইটের ভাটা বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরাগামী মাটি বহনকারী ট্রলিকে ওভারটেক করতে যেয়ে বাস-পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় এসডি পরিবহনের হেলপারের বুকে আঘাত লাগে ও দেবহাটা উপজেলায় কামটা গ্রামের মৃত হেরমত আলী বিশ^াসের পুত্র হাসান (৫০) সহ কয়েকজনকে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনতা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করে। বাসের ড্রাইভার শরিফুল ইসলাম দূর্ঘটনার পরপরই পালিয়ে চলে যায়।
Like this:
Like Loading...