1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

 

সাতক্ষীরায় ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু,সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো.নাসির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, পৌর ওলামা দলের সভাপতি মো. কামরুজ্জামান কামু, সাধারণ সম্পাদক একরামুল হোসেন মিলন,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ জেলা ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি