
সাংবাদিক মহিউদ্দিন ইরাক এর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি মেম্বার নিজাম উদ্দিন মড়ল এর বড় ছেলে সাংবাদিক মহিউদ্দিন ইরাক। তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য পুরস্কার ও পেয়েছে। বস্তুনিষ্ঠ নিউজ করে সাংবাদিক মহিউদ্দিন ইরাক সবসময় তিনি মানুষের কল্যাণে কাজ করেছে বলে জানা যায়।
আজ ১২ ই জানুয়ারি ২০২৫ ইং,রবিবার, তার পৈতৃক ভিটার উপর প্রশাসনের অনুমতি ছাড়া এবং সাংবাদিক মহিউদ্দিন ইরাক এর পিতার অনুমতি ছাড়া ওরস অনুষ্ঠান করতে গেলে সাংবাদিক মহিউদ্দিন ইরাক বাঁধা দেন এবং উপস্থিত সবাইকে বুঝান যে এখানে ওরস অনুষ্ঠান করবেন না আর আপনারা কার কাছ থেকে অনুমতি নিয়েছেন, এমন কথা বলায় মলমল উত্তর পাড়ার তিন ভাই,সবুজ,সজিব,সোহাগ অতর্কিত ক্ষুব্ধ হয়ে ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করে। অতঃপর মুদি দোকানি উত্তেজিত হয়ে সজিব মিয়া কাঠের লাঠি দিয়ে এবং সবুজ মিয়া হাত দিয়ে আঘাত করে ও সোহাগ মিয়া অকথ্য ভাষায় হুমকি দেয় এবং জোর পূর্বক ওরস করবে বলে তাদের জায়গা থেকে সরে যেতে বললে সাংবাদিক মহিউদ্দিন ইরাক ৯৯৯ এ ফোন দিলে নিকটস্থ পাগলা থানার ডিউটি অফিসার মোঃ রেজা অবগত হন এবং পাগলা থানার এস আই আশিক সহ পুলিশ এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমতাবস্থায় ঘটনাস্থলে জড়ো হন অসংখ্য মহিলা ও সচেতন সমাজের ব্যক্তিগণ,মহিলারা সাংবাদিক মহিউদ্দিন ইরাক কে নিরাপত্তার জন্য বাড়িতে এসে দিয়ে যায়,তারপর প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু সময় বিলম্বের পর নিকটস্থ পাগলা থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম আসামীদের ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবেন বলে জানা যায়।
সাংবাদিক মহিউদ্দিন ইরাক এর উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ জনগণ সহ সচেতন সমাজের ব্যক্তিবর্গ।