1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় গাছা সাংবাদিক ক্লাবের দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় গাছা সাংবাদিক ক্লাবের দোয়া মাহফিলে

স্টাফ রিপোর্টার :-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আছ গাজীপুর মহানগরীর গাছা সাংবাদিক ক্লাব এর কার্যালয় সামছুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে চ্যানেল এস টেলিভিশনের গাছা প্রতিনিধি ফয়জুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সাংবাদিকগণ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মাহফিলে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিত্ব মতিন এবং সমাজসেবক ও রাজনীতিবি ইউসুফ সরকার। সাংবাদিক বশির আলম, রফিক, আশিক, সাইদ, কিবরিয়া, শাকিল সাবরিনা, রাজিব, হিমেল, জয়নুল, শিহাব সহ প্রমুখ।

গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল বলেন, তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী সাংবাদিক। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়লো। তিনি শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সাংবাদিক এবং দেশবাসীর কাছে দোয়া চান।

অন্যান্য বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়। এসময় বক্তারা সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া মাহফিলে গাছা গাজীপুর মহানগরীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বড়বাড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য: গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি