
সাংবাদিক এস এম নুর ইসলাম এর বিরুদ্ধে কুচক্রিমহলের মিথ্যা সংবাদের জেরে থানায় সাধারন ডায়রি।
স্টাফ রিপোর্টার
মোঃ জাকির হাসান জুয়েল (৫০), পিতা- সাইদুর রহমান দুদু মিয়া, ঠিকানা- বাড়ী- ১১৭ , ব্লক- বি, রোড-০৫, নিকেতন গুলশান ঢাকা। উল্লেখিত ব্যক্তির সাথে ভূক্তভূগি এস এম নুরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সে বিদেশে লোক পাঠানোর কথা বলে আমার নিকট থেকে গত ২০০৭ ইং সালে ৯১৮০০০/-( নয় লক্ষ আঠার হাজার) টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর আমার কোন লোক বিদেশে না পাঠিয়ে তাল বাহানা করে আসছে এবং দেশে বাহিরে চলে যায়। তারপর বিবাদী দেশে আসলে বিগত সরকারোর প্রভাব খাটিয় চলে। পরবর্তীতে আমি তার নিকট আমার দেওয়া ৯১৮০০০/-( নয় লক্ষ আঠার হাজার) টাকা ফেরত দেওয়ার জন্য বলিলে টাকা দিবেনা বলিয়া অস্বীকৃতি জানায়। সর্বশেষ গত ১৮/৫/২৫ ইং তারিখ সময় বেলা ১২.০০ ঘটিকায় আমার দেওয়া ৯১৮০০০/-( নয় লক্ষ আঠার হাজার) টাকা চাইলে আমাকে টাকা দিবেনা বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করি। যার নাম্বার ১৯৬৪। উপরোন্ত সে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন আওয়ামীলীগের নেতাদের সাথে ছবি বানিয়ে কিছু অনলাইন পত্রপত্রিকায় প্রকাশ করে আমার সামাজিকভাবে অবস্থানগত সম্মানহানি করার চেষ্টা করেছে। সমাজে এস এম নুর ইসলামের একটি ক্লিন ইমেজ রয়েছে। এস এম নুর ইসলাম একটি প্রাণের বাংলাদেশের সাক্ষাৎকারে সংবাদের প্রতিবেদককে জানান এসব মিথ্যা সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব সংবাদে আমি এবং আমাকে যারা ভালবাসে তারা কখনোই বিভ্রান্ত হবেনা।