1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরিষাব্ড়াীতে পিকনিক বাসে শিক্ষাথীর মাথায় গাছের আঘাতে মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

সরিষাব্ড়াীতে পিকনিক বাসে শিক্ষাথীর মাথায় গাছের আঘাতে মৃত্যু
আনিছুররহমান,সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাব্ড়াীতে পিকনিকের চলন্ত বাসের জানালা দিয়ে বের করে রাখা মাথায় কাঠাল গাছের ডালের আঘাতে দশম শ্রেনীর শিক্ষাথীর মৃত্যু হয়েছে। শনিবার(২২ ফেব্রƒয়ারী) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড়ে এ আর্কস্মিক দূঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও বাস চালক সহ দুই হেল্পার কে আটক করেছে বলে সরিষাবাড়ী সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন।
বিদ্যালয় ও শিক্ষার্থী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক বনভোজনের জন্য গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য উদ্দ্যেগ গ্রহন করে বিদ্যালায় কর্তপক্ষ। পূর্ব নির্ধারিত তারিখ ও সময় মোতাবেক শনিবার বিদ্যালয় মাঠ থেকে সকাল সোয়া ৮টার দিকে শিক্ষাথীদের ২টি বাস ও শিক্ষকদের জন্য জন্য একটি হাইস গাড়ী সহকারে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর এলাকায় পিকনিকের চলন্ত বাসে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারীগরী শাখার ১০ম শ্রেনীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম তার মাথাটি বাসের জানালা দিয়ে বের করলে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের একটি ডালের সাথে শিক্ষার্থীর মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওই শিক্ষাথীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এবং এলাকায় চলছে শোকের মাতম।
নিহত শিক্ষাথী রাশেদুল ইসলাম সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে।
এ ব্যাপারে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করছি। এটি নিয়ে এলাকায় ও শিক্ষা প্রতিষ্টানের সকরেল মধ্যে শোকের মাতম চলছে। আমরা তার আন্তার মাগফিরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি