1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১ 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

 

আনিছুররহমান,সরিষাবাড়ী, জামালপুর,প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে দিগপাইত- সরিষাবাড়ী তারাকান্দি মহাসড়কের মহাদান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং আহত সাব্বির হোসেন একই এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, নিহত ও আহত ব্যক্তিরা সাপ্লাই পানির বোরিং এর কাজ করেন। তারা আজ রাতে মোটরসাইকেল যোগে বগুড়া হতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকার দিকে যাচ্ছিলেন। স্থানীয় লাঞ্জু মিয়া জানান, সকালবেলায় একটি মোটরসাইকেল সহ রক্তাক্ত অবস্থায় দুজন ব্যক্তিকে রাস্তার পাশে নারিকেল গাছের নিকট পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন মৃত এবং একজন গুরুতর আহত ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, সম্ভবত ঘুমের কারণে মোটরসাইকেলের ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে এদুর্ঘটনার স্বীকার হয়েছেন।এসআই রাশেদুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে একজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি