1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরকারি সেবা নাকি দালালের ব্যবসা? প্রশ্নে উত্তরা পাসপোর্ট অফিস

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

সরকারি সেবা নাকি দালালের ব্যবসা? প্রশ্নে উত্তরা পাসপোর্ট অফিস

শারমিন আক্তার ঃ রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। সরাসরি মাঠ পর্যায়ের অনুসন্ধানে অনিয়মের এসব তথ্য উঠে এসেছে সত্য প্রকাশ বিডি’র প্রতিবেদনে।

তদন্তে জানা গেছে, এনআইডি কার্ডে বয়স কমানো–বাড়ানো, জন্ম নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করার নামে সাধারণ সেবা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রতি ফাইল জমা দিতে নেওয়া হচ্ছে প্রায় এক হাজার টাকা পর্যন্ত। টাকা দিলে লাইনে দাঁড়াতে হয় না—এমন প্রলোভন দেখিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছে একটি প্রভাবশালী দালাল চক্র।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কার্যক্রম সরাসরি দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অনলাইন জন্ম নিবন্ধন সংশোধনসহ নানা সেবা অতিরিক্ত টাকার বিনিময়ে করে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং সরকারি সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান Department of Immigration and Passports-এর নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

প্রশ্ন উঠেছে—এই দালাল চক্রের মূল হোতা কারা এবং কার ছত্রছায়ায় এ অনিয়ম চলছে?

সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি