1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল

​খসরু মৃধা

​গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের একটি পুকুর থেকে রাতের আঁধারে মাছ চুরির ঘটনা ঘটেছে। মাছ চুরির এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।চামুড্ডা সরকারি পুকুরের জমির পরিচয় আর এস খতিয়ান নং ২, আর এস দাগ নং ৪৬।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই মে শুক্রবার রাতে চামুড্ডা এলাকায় অবস্থিত সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ওই পুকুরে একদল চোর অতর্কিতে হানা দেয়। তারা জাল ফেলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়। মোবাইলের ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ চক্রটি অত্যন্ত কৌশলে এবং দ্রুততার সাথে মাছগুলো বস্তাবন্দি করে ঘটনাস্থল ত্যাগ করছে।
​পরবর্তীতে চুরির বিষয়টি জানাজানি হলে এবং ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি সম্পদ এভাবে চুরির ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন এ ব্যাপারে কোন জিটি বা অভিযোগ পাইনি পাইলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
​চুরির এই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি