1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনির নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ টঙ্গীর নেতাকর্মীদের সাথে।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনির নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ টঙ্গীর নেতাকর্মীদের সাথে।

মোঃ পাপেল মিয়া।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, “রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য। আমরা উৎসবের নামে অপচয় নয়, বরং পরিবেশবান্ধব এবং জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই।”রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এক নির্বাচনোত্তর সৌজন্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল আভিজাত্যের প্রতীক ফুলের শুভেচ্ছার পরিবর্তে অতিথিদের ফলজ ও বনজ গাছ দিয়ে বরণ করে নেওয়া, যা উপস্থিত সবার নজর কেড়েছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল।রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি।
বক্তারা তাদের বক্তব্যে দলের ঐক্য বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনেই বিএনপির মূল লক্ষ্য হওয়া উচিত।”ফুলের মালা বা তোড়া কয়েক ঘণ্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু একটি গাছ আজীবন ফল ও ছায়া দেয়। রাজনীতির সংস্কৃতিতে এই পরিবর্তন আমাদের ইতিবাচক মানসিকতার পরিচয় দেয়।”অনুষ্ঠানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি