1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার এসআই জিয়াউর রহমান…. নীরব নায়ককে সম্মাননা দিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম”

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

“শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার এসআই জিয়াউর রহমান…. নীরব নায়ককে সম্মাননা দিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম”

সুমন খান:

ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ ভূমিকা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এসআই জিয়াউর রহমান। তার নিরলস পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার ফলেই একের পর এক পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসআই জিয়াউর রহমানের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, জিয়াউর রহমানের পেশাগত সততা, কর্মনিষ্ঠা ও সাহসিকতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে পরোয়ানা তামিলের কাজে নিয়োজিত রয়েছেন। একাধিক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি নেতৃত্ব দিয়ে সফলভাবে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করেছেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন,
যে অফিসাররা নিঃস্বার্থভাবে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এসআই জিয়াউর রহমান সেই শ্রেণির এক সাহসী ও দায়িত্ববান অফিসার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন উদ্যোগকে পুলিশের মনোবল বৃদ্ধির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এসআই জিয়াউর রহমান পুরস্কার পেয়ে বলেন,
এই স্বীকৃতি আমার নয়, এটি পুরো টিমের পরিশ্রমের ফল। আমি দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
বর্তমানে অনেক পুলিশ সদস্য দায়িত্বের বাইরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও এসআই জিয়াউর রহমানদের মতো কর্মঠ অফিসাররাই পুলিশের ভাবমূর্তিকে জনসাধারণের কাছে আরও উজ্জ্বল করে তুলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি