1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শ্রীপুরে সরকারি বনের জমিতে সোনালী ব্যাংক ম্যানেজারের ভবন নির্মাণ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতীরবাজার এলাকায় সরকারি বনের জমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করছেন সোনালী ব্যাংকের বর্মি শাখার ম্যানেজার জুয়েল। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ আয়ের মাধ্যমে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং এখন সরকারি বনের জমি দখল করে ভবন নির্মাণে নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের বাবা মাস্টার মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার ছেলে জুয়েল সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও বনের জমি দখল করে বহুতল ভবনের কাজ শুরু করেছেন।

এ বিষয়ে সরাসরি জানতে চাইলে সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল দাবি করেন, “আমাদের কাগজ আছে। ডিমার্কেশন বন্ধ থাকায় ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়েছি এবং বন বিভাগকে মৌখিকভাবে জানানো হয়েছে।”

তবে এলাকাবাসী বলছেন, শুধু জুয়েল নয়, একাধিক ভূমিদস্যু একইভাবে বনের জমি উজাড় করে দখল করছে। তারা জুয়েলের পাশাপাশি সাতকামার বিটের বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও যোগসাজশের কঠোর শাস্তি দাবি করেছেন।

বিষয়টি নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি