1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শীতার্ত কোমলমতি শিশুদের মাঝে জামা, কাপড়, বয়স্কদের কম্বল বিতরণ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা‘

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

শীতার্ত কোমলমতি শিশুদের মাঝে জামা, কাপড়, বয়স্কদের কম্বল বিতরণ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা‘

আলমগীর হোসেন লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর শহরে শীতার্ত দুস্থ কোমলমতি শিশু ও বয়স্কদের কম্বল, বিস্কুট, চকলেট, জুস ও শিশুদের মাঝে শীতের জামা, কাপড়, বিতরণ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা।
। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী রামগতি রোড পার্টি সেন্টারে প্রায় তিন শতাধিক কোমলমতি শিশু, বয়স্ক নারী পুরুষ শীতার্ত মানুষের হাতে এ কম্বল, জামা কাপড় তুলে দেন প্রধান অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ।

জাতীয় গণমাধ্যম কমিশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক সকালের সময়, মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মো:আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, বিশেষ অতিথি লক্ষ্মীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির চৌধুরী, গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক কাজী ওসমান মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক এনামুল হক, আবদুর রহিম আসাদ ও শাহেদুর রহমান রাফি, আহত প্রতিনিধি এমএ আরিফ, সাবেক টিএসআই কামরুজ্জামান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম, লক্ষ্মীপুর কমলনগর সাহেবের হাট ইউনিয়ন শ্রমিক দলের নেতা মুরাদ হাসানসহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি রানা বলেন, জাতীয় গণমাধ্যম কমিশন শিশু কিশোরদের নিয়ে শীতের কাপড়, চকলেট, জুস, বিস্কুট, উপহার নিয়ে, হাজির হওয়ার জন্য গণমাধ্যম কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই শীতার্ত বয়স্কদের মাঝে কম্বল দেয়, সমাজে গরীব অসহায় পথ শিশু বহু হাজার হাজার পরিবার রয়েছে তাদেরকেও যেন শীতের জামা কাপড় দেয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জন্য আহবান জানিয়েছেন তিনি। এসময় জাতীয় গণমাধ্যম কমিশন কোমলমতি শিশুদের লক্ষ্মীপুর পৌর শহরের প্রায় তিন শত শিশু-কিশোরদের শীতের জামা, কাপড়, চকলেট, বিস্কুট, জুস ও বয়স্কদের ,কম্বল উপহার তুলে দেন নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।শীতের নতুন জামা কাপড়, জুস,চকলেট,বিস্কুট পেয়ে পারিবারিক আনন্দের সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ওসি মো: আব্দুল মোন্নাফ বলেন, শীতার্ত কোমলমতি শিশু ও মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি