1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাউছার হামিদ-এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় লাকসাম উপজেলা চত্বরে এবং লাকসাম পৌরসভা সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও কাউছার হামিদ লাকসামে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় তাঁর ভূমিকা সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। তিনি একজন নিষ্ঠাবান, সৎ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

বক্তারা আরো বলেন, হঠাৎ করে তাঁকে বদলির এই আদেশ লাকসামের মানুষের জন্য আঘাতস্বরূপ। তাই লাকসামের সর্বস্তরের জনগণ একযোগে তাঁর বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত কয়েকজন বক্তা জানান, “আমরা চাই না উন্নয়নবান্ধব এই প্রশাসককে অন্যত্র বদলি করা হোক। তাঁর নেতৃত্বে লাকসাম যে উন্নয়নের ধারায় এগোচ্ছে, তা অব্যাহত রাখা প্রয়োজন।”

অবশেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ইউএনও কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি