1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) উন্নয়নই অগ্রাধিকার: জাসদ মনোনীত প্রার্থী তানিয়া রব

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) উন্নয়নই অগ্রাধিকার: জাসদ মনোনীত প্রার্থী তানিয়া রব
মনির হোসেন চৌধুরী :
লক্ষ্মীপুর–৪ আসনের রামগতি ও কমলনগর উপজেলার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী তানিয়া রব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তানিয়া রব বলেন, রামগতি–কমলনগর একটি নদীভাঙনপ্রবণ ও উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার মানুষের জীবন-জীবিকা নানা ঝুঁকির মধ্যে রয়েছে। মেঘনা নদীর ভাঙন, বেড়িবাঁধের দুর্বলতা, নিরাপদ পানির সংকট এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এই অঞ্চলের প্রধান সমস্যা।
তিনি জানান, নির্বাচিত হলে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রামীণ সড়ক ও ব্রিজ-কালভার্ট উন্নয়নের মাধ্যমে রামগতি ও কমলনগরকে জেলার অন্যান্য অংশের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পরিকল্পনার কথা বলেন তিনি।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তানিয়া রব বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে জনবল ও আধুনিক সরঞ্জামে শক্তিশালী করা জরুরি। “উপকূলীয় এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছাতে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও নৌ-অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নিতে হবে,” যোগ করেন তিনি।
শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করা, ডিজিটাল শিক্ষা সুবিধা বাড়ানো এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, মৎস্য ও কৃষিভিত্তিক শিল্পে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
নারী উন্নয়ন প্রসঙ্গে জাসদ মনোনীত এই প্রার্থী বলেন, নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। এতে পরিবারভিত্তিক আয় বৃদ্ধি পাবে এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সাক্ষাৎকারের শেষাংশে তানিয়া রব বলেন, রামগতি–কমলনগরের টেকসই উন্নয়নের জন্য সুশাসন, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন পেলে লক্ষ্মীপুর–৪ আসনকে একটি পরিকল্পিত ও উন্নত উপকূলীয় জনপদে রূপান্তর করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি