
লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিপ্লবী ছাত্রসংসদের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ০২ জানুয়ারী ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এড. নূর মোহাম্মদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহাদাত জোবায়ের সহ প্রমূখ নেতৃবৃন্দ
সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের আহ্বায়ক আবদুর রহিম আসাদ